1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকারি কর্মকর্তারা জনগণকে সর্বোচ্চ সেবা দিন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৬ সময় দর্শন

সরকারি সম্পদ যথাযথভাবে ব্যবহার করে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দূর্নীতিমুক্ত প্রশাসন গড়তে প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচার চর্চার পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের পরামর্শ দেন তিনি।

করোনার বাধা অতিক্রম করে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে আগামী এক বছর মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কী কাজ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে সেই চুক্তি করল মন্ত্রীপরিষদ বিভাগ।

সপ্তমবারের মতো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময়, ২০১৮-১৯ অর্থবছরের চুক্তি বাস্তবায়ন ও শুদ্ধাচার চর্চায় শীর্ষস্থান অর্জন করা মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৃণমূল পর্যন্ত স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের।

বিশ্বব্যাপী করোনা দুর্যোগের প্রসঙ্গ উল্লেখ করে সরকার প্রধান বলেন, দুর্যোগ মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে।

করোনার মধ্যে বাজেট প্রনয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের কথা মাথায় রেখেই জনগনকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu