1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যত প্রভাবশালী হোক অবৈধ বিলবোর্ড উচ্ছেদ হবেই: মেয়র আতিক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৯ সময় দর্শন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্রজেক্ট সাইন, শপ সাইন এগুলো উচ্ছেদ হবেই এখন সে যত প্রভাবশালীই হোক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গুলশান নগরভবনের সামনে থেকে অভিযান শুরু হয়। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এতে অংশ নেন।

এসময় ডিএনসিসি মেয়র বলেন, এই সিটিকে নিয়মের মধ্যে চলতে হবে। আমি সবাইকে অনুরোধ করেছি আগেই। আমাদের আজ অভিযান চলবে, যেখানে যেখানে অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, যে যত প্রভাবশালী হোক, সেটা আমাদের দেখার বিষয় নয়। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি। এই শহরে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না। সে কারণে আমি নিজে দাঁড়িয়েছি। সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, ট্যাক্স দিতে হবে এবং নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে।

এর আগে ‘অবৈধ সাইনবোর্ড, প্রজেক্ট সাইন, শপ সাইন ইত্যাদির অনুমোদন নেওয়ার জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিলো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu