1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারতে পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৩ সময় দর্শন

ভারতের রাজস্থান প্রদেশে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় ভারতের মাটিতে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর ব্যাপারে ইসলামাবাদের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেন।

পাক কর্মকর্তারা তাদের ‌১১ নাগরিকের মৃত্যু সংক্রান্ত সকল তথ্য ইসলামাবাদকে দেয়ার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাসনিম আরো  জানিয়েছে, গত ৯ আগস্ট ভারতের রাজস্থান প্রদেশে ১১ সদস্যের পাকিস্তানি পরিবারের সবার রহস্যজনক মৃত্যু হয়।

নয়াদিল্লিস্থ পাকিস্তান দূতাবাস বারবার তাগাদা দেয়া সত্ত্বেও ভারতীয় কর্মকর্তারা এ ব্যাপারে ওই দূতাবাসকে কোনো তথ্য দেননি এবং ওই দুঃখজনক মৃত্যুর কারণ সম্পর্কে এখনো ইসলামাবাদ অন্ধকারে রয়েছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত এ ব্যাপারে ইসলামাবাদকে প্রয়োজনীয় সহযোগিতা না করলে দু’দেশের সম্পর্কের আরো অবনতি হবে এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে।

নয়াদিল্লি পাকিস্তানি ওই পরিবারের সকল সদস্যের মৃত্যুর তদন্ত করার প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করবে বলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu