1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জঙ্গি ছিনিয়ে নেয়ার হুমকি, কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৮ সময় দর্শন

সাম্প্রতিক সময়ে টেলিফোনে ও উড়ো চিঠিতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা জঙ্গিসহ ভয়ংকর অপরাধীদের কারাগার থেকে ছিনিয়ে নেয়ার হুমকি দিয়েছে।

এরই প্রেক্ষিতে দেশের কারাগারগুলোতে দ্রুত নিরাপত্তা বাড়াতে ও সবোচ্চ সতর্ক অবস্থায় থাকতে সংশ্লিষ্ট কারাকর্তৃপক্ষের কাছে রোববার (১৩ সেপ্টেম্বর) চিঠি দিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।

একই সঙ্গে এসব কারাগারে থাকা বন্দি শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও বিভিন্ন ভয়ংকর অপরাধীদের ওপর কঠোর নজরদারির নির্দেশও দেয়া হয়েছে। চিঠিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে ১৮টি নির্দেশনাও দেন তিনি।

সোমবার ( ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন জানান, রোববার সকালেই দেশের সব ডিআইজি প্রিজনের সঙ্গে ফোনে কথা বলেছি। বিভিন্ন নিরাপত্তার বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।

কারা অধিদপ্তর থেকে আইজি প্রিজন স্যারের নির্দেশনা সম্বলিত একটি চিঠি ইস্যু করে সব কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এতে যেকোনো হামলা প্রতিরোধের ব্যবস্থা হিসেবে একটি স্ট্রাইকিং ফোর্স তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। লালমনিরহাটের একটি হুমকির বিষয়ে আপনারা অবগত। সে বিষয়সহ নানা রকম বিষয় মাথা রেখে দেশের সব কারাগারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আইজি প্রিজন্সের দেওয়া নির্দেশনারগুলোর মধ্যে রয়েছে প্রতিটি কারাগারে একজন ডেপুটি জেলার, একজন প্রধান কারারক্ষী ও পাঁচজন কারারক্ষীর সমন্বয়ে একটি স্ট্রাইকিং ফোর্স গঠন করে সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে প্রস্তুত থাকা।

কারাগারের বাইরের গেটে দায়িত্বপালনকারীদের বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট নিশ্চিত করে আগতদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা, ডিউটিতে সশস্ত্র সেন্ট্রি নিয়োগ দেয়া, অস্ত্র ও অস্ত্রাগারের নিরাপত্তা নিশ্চিত করা।

এ ছাড়া চিঠিতে তিনি লিখেছেন, কারাগারের অস্ত্রাগার থেকে প্রয়োজনীয় মুহূর্তে যাতে দ্রুত অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা যায় সেজন্য প্রয়োজনীয় মহড়া আয়োজন, কারাগারের চারপাশের সীমানাপ্রাচীর সুরক্ষিত রাখা ও অ্যালার্ম সিস্টেম পরীক্ষা করে প্রস্তুত করে রাখা, কারাগারে আটক জঙ্গি আইএস, শীর্ষ সন্ত্রাসী, বিডিআর ও বিভিন্ন সংবেদনশীল মামলায় আটক বন্দিদের চলাচল ও গতিবিধি কঠোরভাবে নজরদারি করতে হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu