1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার বলার সময় এসেছে ‘আর না : জয়া আহসান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৮ সময় দর্শন

মেয়েদের ওপর অত্যাচারের প্রতিবাদে প্যান কমনওয়েলথ প্ল্যাটফর্মে মুখ খুললেন অভিনেত্রী জয়া আহসান। কমনওয়েলথের এই বিশেষ প্রচারে ৫৪টি সদস্য দেশ যুক্ত রয়েছে। এবং সেই প্রচার মঞ্চেই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন জয়া আহসান।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু তারকাও সামিল এই প্রতিবাদ প্রচারে। সেখানেই নো মোর ক্যাম্পেনিংয়ে সামিল জয়া।

ঘরে নারীদের নির্যাতন প্রসঙ্গে ক্ষোভ ঝেড়ে জয়া আহসান বলেন, ‘‘হতে পারে এই অত্যাচার যৌন নিপীড়ন। হতেই পারে মারধর, গার্হস্থ্য হিংসা। অনন্তকাল ধরে যা নীরবে সহ্য করে আসছেন নানা বয়সের মেয়ে।

আজ পর্যন্ত ঘটনাগুলোর প্রতিবাদ করেনি কেউ! অত্যাচার থামানোরও চেষ্টা করেনি। উল্টে সাফাই গেয়েছে, এটা ব্যক্তিগত ঘটনা। এই নিয়ে বাইরে কথা হবে কেন? এবার বলার সময় এসেছে, ‘আর না’।’

তিনি বলেন, কোভিড-১৯ নিয়ে সবাই আতঙ্কিত। নিত্যদিন ঘটে চলা অকথ্য অত্যাচার যে কত নারীর জীবন শেষ করে দিচ্ছে সেটা আতঙ্কের নয়? দুনিয়া থেকে, নারীর জীবন থেকে এই ধরনের কলঙ্কিত অধ্যায় মুছে ফেলতে তাই ডাক দিয়েছেন,‘‘নিপীড়ন যাক। ভালবাসা আসুক। সুস্থ, আতঙ্কহীন জীবনের স্বপ্ন দেখুক নারীও।’’

জয়া আরও বলেন,  সমাজের আনাচেকানাচে একটাই কথা ধ্বনিত হোক, ‘আর না’। তবেই হিংসা গিয়ে সম্মান ফিরবে নারী জীবনে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu