1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘বাবা, আর তো কেউ মা বলে ডাকবে না

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৬ সময় দর্শন

‘বাবা, আর তো কেউ মা বলে ডাকবে না। শুটিংয়ের ফাঁকে নজরুলের জীবনী শোনাবে না। অভিভাবক হয়ে পাশে থাকবে না। কিছু জিনিস মেনে নেওয়া যায় না, আপনার মৃত্যুসংবাদটা যদি মিথ্যা হতো। কেন এভাবে চলে গেলেন বাবা।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওপারে ভালো থাকবেন বাবা।’

সাদেক বাচ্চুর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় এভাবেই শোক প্রকাশ করলেন তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী মৌ খান। এই চিত্রনায়িকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে তিনি মেয়ে মেয়ে বলে ডাকতেন। আমিও তাকে বাবা বলেই ডাকতাম।

শুটিংয়ের ফাঁকে, ডেকে খাবার খাইয়ে দিতেন। সময় পেলেই নানা ধরনের গল্প শোনাতেন। এখন শুটিংয়ে আমি আমার বাবাকে পাব না, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। মনে হচ্ছে, আমার চারপাশ শূন্য হয়ে গেছে।

মৌ বলেন, ‘আমি নিজেও অসুস্থ, জ্বর-সর্দি লেগে রয়েছে। ঘুম থেকে উঠে এমন একটি খবর শুনে আমি থমকে গেছি, চমকে গেছি, আমার হৃদয় বিদীর্ণ হয়ে গেছে। আমি সত্যি বলছি- এখনো বিশ্বাস করতে পারছি না। আমার দুটি ছবিতে তিনি আমার বাবা ছিলেন।

সেই থেকে তিনি যেন আমার সত্যিকার বাবাই হয়ে গেছেন। আমি যতই অসুস্থ থাকি, তাকে দেখতে যাব। জায়েদ ভাইয়াকে ফোন দিয়েছিলাম; কিন্তু উনি বলেন করোনার কারণে নেওয়া হবে না। আমি কি শেষ দেখাও দেখতে পারব না?’

সাদেক বাচ্চুর চলে যাওয়াটা যেন কেউই মেনে নিতে পারছেন না। সাদেক বাচ্চু যেমন আশি-নব্বইয়ের দশকের অভিনয়শিল্পীদের কাছে জনপ্রিয় শিক্ষকতুল্য, তেমনই এ সময়ের অভিনয়শিল্পীদের কাছেও জনপ্রিয়। যার ফলে একজন সাদেক বাচ্চুর চলে যাওয়ায় যেন অভিভাভবকশূন্য হয়ে পড়লেন দেশের চলচ্চিত্রশিল্পীরা।

সাদেক বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওমর সানী থেকে শুরু করে বুবলী, নিরব, আইরিন, আরেফিন শুভ, অমিত হাসান, জায়েদ খানসহ সব শ্রেণির শিল্পীরা। এ সময়ের তরুণ অভিনয়শিল্পী মৌ খান। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা দিয়েই পেয়েছেন সাদেক বাচ্চুর মতো একজন অভিনয়ের শিক্ষককে।

মৌ খান ‘প্রতিশোধের আগুন’, ‘বাহাদুরি’ ছবিতে সাদেক বাচ্চুর সঙ্গে অভিনয় করেছেন। দুটি ছবিতে মৌয়ের বাবার ভূমিকায় ছিলেন এই গুণী অভিনেতা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu