1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিক্ষোভের মুখে পূর্ব লিবিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৪ সময় দর্শন

ব্যাপক বিক্ষোভের জেরে অবশেষে পদত্যাগ করলো পূর্ব লিবিয়ার অন্তর্বর্তী সরকার। দুর্নীতি ও জীবনযাপনের খারাপ মানের প্রতিবাদে দেশটির বেনগাজি, আল-মার্জ, সাভা সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হচ্ছিল বলে জানিয়েছে ডয়চে ভেলে।

গণমাধ্যমটি জানায়, রোববার বিক্ষোভকারীরা বেনগাজিতে প্রশাসনিক সদর দপ্তরে আগুন লাগিয়ে দেয়ার পর ইস্তফা দেয়ার কথা জানিয়ে দেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আবদাল্লা আল-থানি।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকারের কাছে ইস্তফা দিয়েছেন তিনি। বেনগাজি ছাড়াও আল-মার্জে সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। গেল ১৪ মাস ধরে পূর্ব লিবিয়ার সরকারের সঙ্গে এলএনএ-র সংঘাত চলছে।

রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নেয়ারও চেষ্টা করেছে এলএনএ। একই সঙ্গে লিবিয়ার সব তেল সংস্থায় অবরোধ করে রেখেছে তারা। ফলে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে দেশটি।

গদ্দাফির পর থেকেই রাজনৈতিক, মানবিক ও অর্থনৈতিক সমস্যায় জেরবার লিবিয়া। গত বৃহস্পতিবার থেকে যে বিক্ষোভ শুরু হয়েছে, তার কারণ সমানে লোডশেডিং, পেট্রোল-ডিজেলের মাত্রাছাড়া দাম এবং লোকের কাছে অর্থের অভাব।

গত ১৪ মাস ধরে পূর্ব লিবিয়ার সরকারের সঙ্গে এলএনএ-র সংঘাত চলছে। এলএনএ রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নেয়ারও চেষ্টা করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu