1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শীতে করোনার দ্বিতীয় তরঙ্গ আসতে পারে : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৩ সময় দর্শন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশেষজ্ঞদের মতে করোনা আসন্ন শীতে বাংলাদেশে দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলক পরিধান করতে হবে।

শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

‘ক্ষমতা তাসের ঘরের মতো ভেঙে যাবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাদের দলের শেখর বাংলাদেশের মাটির অনেক গভীরে।

মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে, অর্জনে সমৃদ্ধিতে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বে দিয়েছে।

তিনি বলেন, প্রতিটি দুর্যোগে সংকটে গত ৭০ বছর ধরে জনগনের পাশে থেকেছে। এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা অর্জিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে।

তাই যারা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো তারা বোকার স্বর্গে বাস করছেন।

প্রকৌশলীদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

আশা করবো আপনাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পাশাপাশি যেকোনো অনিয়ম দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।

আইডিইবির সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu