1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিয়ে আসর থেকে কনেকে অপহরণচেষ্টা, অভিযুক্ত ছাত্রলীগ নেতা বললেন ষড়ষন্ত্র

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮২ সময় দর্শন

পিরোজপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে বিয়ের আসর থেকে তার মেয়েকে অপহরণ করার চেষ্টা ও বিয়ে ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগীদের বিরুদ্ধে ।

শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সহযোগীদের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কনের বাবা পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর শহরের শিক্ষা অফিস সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই বিয়ে ভেঙ্গে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

এ ঘটনায় পিরোজপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, আব্দুল আলীম ও শাওনসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সদর থানায় অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেলে তার বাড়িতে মেয়ের বিয়ের আকদের আয়োজন করা হয়। জেলার ইন্দুরকানী উপজেলার বাসিন্দা বরপক্ষ আত্মীয়-স্বজন নিয়ে তার বাড়ি আসেন।

আকদ শুরুর আগেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক কিছু সন্ত্রাসী নিয়ে বাড়িতে ঢুকে অনুষ্ঠান বন্ধ করে দেয় ও তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাধায় তার মেয়েকে অপহরণ করতে না পেরে বরপক্ষকে হুমকি দেয়।

এসময় অনিক তার সহযোগী আবুল কালামের ছেলে আব্দুল আলীম ছাড়া অন্য কারও সঙ্গে মেয়েকে বিয়ে দিলে বরকে হত্যা করে লাশ গুম করা হবে বলেও হুমকি দেয়া হয়। মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানায় অনিক।

এদিকে খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েপক্ষকে অভয় দেয়ার চেষ্টা করে। এ ঘটনার পর গ্রাম থেকে আসা বরপক্ষের লোকজন বিয়ে বন্ধ করে ফিরে চলে যায়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ঘটনা সাজানো হয়েছে। এক বন্ধুকে বিয়ে করানোর জন্য ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ  নুরুল ইসলাম বাদল জানান, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu