1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চলে গেলেন গায়িকা অনুরাধা পাড়ওয়ালের ছেলে আদিত্য

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৮ সময় দর্শন

সন্তানহারা হলেন ৯০-এর দশকে বলিউডের জনপ্রিয় গায়িকা অনুরাধা পড়োয়াল। তার ছেলের নাম আদিত্য পাড়ওয়াল। বয়স হয়েছিল মাত্র ৩৫।

জানা গেছে, বেশ কিছু দিন ধরেই কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালেও। শনিবার (১২ সেপ্টেম্বর)  সেখানেই মারা যান তিনি।

আদিত্যর মৃত্যুর খবর প্রথম জানান সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবন। তিনি লেখেন, “খবরটা শুনে খুব ভেঙে পড়েছি। আমাদের প্রিয় আদিত্য আর নেই! কী অসম্ভব ভাল মানুষ এবং দক্ষ মিউজিশিয়ান ছিল ও। দু’দিন আগেই ওর প্রোগ্রামিং করা একটা গান গাইলাম। ভাই তোমায় অনেক ভালবাসা। মিস করব”।

মায়ের মতো আদিত্যর জীবনও ছিল সঙ্গীতময়। পেশায় ছিলেন মিউজিক কম্পোজার। শুরু করেছিলেন বলিউড যাত্রাও। কিন্তু মাত্র ৩৫-এই থমকে গেল জীবন। থমকে গেল তাঁর সুরসাধনা।

২০১৭ সালে দেশের চতুর্থ সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন অনুরাধা। জাতীয় পুরস্কারও পেয়েছেন এই গায়িকা।

চার বার সেরা গায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। প্রধানত সিনেমার প্লেব্যাক গায়িকা হলেও অনেক ভজনও গেয়েছেন তিনি।

নিজে সেভাবে গান না গাইলেও অনুরাধা পাড়ওয়ালের ছেলে আদিত্য মিউজিক অ্যারেঞ্জার এবং প্রোডিউসার।

এই বছরের শুরুতেই একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে আরও বেশি ভক্তিমূলক গানে মনঃসংযোগ করতে চান। সঙ্গীতের জগতে তাঁর মায়ের অবদানের কথাও বলেছিলেন তিনি। খবর: আনন্দবাজার পত্রিকা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu