1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বসন্ত বাতাসে সই গো

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৮ সময় দর্শন

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১তম প্রয়াণ দিবস আজ। ২০০৯ সালে এই দিনে পরপারে পাড়ি জমান সুর সাধক। প্রতিবছর নানা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী পালন করা হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা হচ্ছে না।

পারিবারিক- ঘরোয়া আয়োজনের মধ্যেই সংগীত মহাজনকে স্মরণ করছেন ভক্ত- অনুরাগীরা। ১৯১৬ সালের ১৫ ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্ম নেন শাহ আব্দুল করিম।

পারিবারিক অভাব অনটনের কারণে পড়ালেখার সুযোগ হয়নি আব্দুল করিমের। তবে, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও করিম ছিলেন স্বশিক্ষিত। প্রতিদিনের জীবন, জাগতিক দুঃখ, প্রেম ভালোবাসাকে আপন মহিমায় তুলে ধরেছেন তার বাউল গানে।

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন স্বাধিকার আন্দোলনে বাউল সম্রাটের গান বাঙ্গালীকে অনুপ্রেরণা জাগিয়েছে। মরমী গান আর হৃদয়ছোঁয়া সুর তাকে হাওরের রাখাল বালক থেকে বাউল সম্রাটের আসনে সমাদৃত করেছে। তিনি পেয়েছেন একুশে পদক।

২০০৯ সালের ১২ ই সেপ্টেম্বর পরপারে পাড়ি জমান বাউল সম্রাট। করোনা পরিস্থিতিতে তাঁর মৃত্যুবার্ষিকী ঘিরে গ্রামের বাড়িতে তেমন কোন আয়োজন নেই।

সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল পাভেল জানিয়েছেন বাউল সম্রাটের বাড়িতে নির্মাণাধীন স্মৃতি জাদুঘরটির কাজ দ্রুতই শেষ করা হবে।

আগে কি সুন্দর দিন কাটাইতাম, বসন্ত বাতাসে সইগো, তুমিও মানুষ আমি মানুষ, এর মতো অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আব্দুল করিম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu