1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কঙ্গোতে স্বর্ণের খনি ধস, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৭ সময় দর্শন

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর কিভু প্রদেশে একটি খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বিকেল ৩টায় কঙ্গোর পূর্বের কামিতুগার কাছে একটি স্বর্ণের খনি ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।

ডেট্রয়েট খনি সাইটে ভারি বর্ষণের কারণে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইনিশিয়েটিভ অব সাপোর্ট অ্যান্ড সোশ্যাল সুপারভিশন অব উমেন নামের এনজিও প্রেসিডেন্ট এমিলিয়ান ইটংওয়া। তিনি ধারণা করছেন, খনির ধসে পড়ার কারণে ৫০ জনের মুত্যু হয়ে থাকতে পারে।

এমিলিয়ান ইটংওয়া জানিয়েছেন, বেশ কয়েকজন শ্রমিক খনিতে কাজ করেছিলেন। খনি ধসের পড়ার কারণে তারা কেউ বের হতে পারেনি। তারা সবাই মাটির নিচে চাপা পড়েন। তিনি জানান, সেখানে ৫০ জন তরুণ কাজ করছিলেন।

প্রাদেশিক গভর্নর থিও নওয়াবিজে কাসি খনি ধসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহত ৫০ জনের অধিকাংশই ছিল তরুণ। এদিকে, কামিতুগা শহরের মেয়র আলেক্সান্দ্রে বুন্দিয়া বলেছেন, খনি ধসে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu