1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার নাম এলো সারা আলিসহ তিন অভিনেত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০০ সময় দর্শন

সুশান্তের মৃত্যুর পর যেন বিনোদন জগতে ঝড় বয়ে চলেছে। সে সূত্রে এবার ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি-র নজরে এবার সাইফকন্যা সারা আলি খানসহ তিন অভিনেত্রী।

অপর দুই অভিনেত্রী হলেন-রকুল প্রীত ও সিমন খামবাট্টা। এনসিবি-র জিজ্ঞাসাবাদে রিয়া চক্রবর্তী এই তিন জনের নাম নিয়েছেন। সুশান্ত ছাড়াও তারা মাদক নিয়েছেন বলে দাবি করছেন রিয়া।

রিয়া এনসিবি-কে জানিয়েছেন, সারা-সহ এই দুই অভিনেত্রী মাদক নিয়েছেন। ২০ পাতার লম্বা বিবৃতিতে এই তিনজনের নাম বিশেষভাবে নিয়েছেন রিয়া।

রিয়ার তালিকা অনুযায়ী নজরে রয়েছে বলিউডের আরও বেশ কয়েকজন অভিনেতাও। নজরে রয়েছেন মুকেশ ছাবড়া, রাকুলপ্রীত সিং, রোহিনী লায়র-সহ বেশ কয়েকজন।

আগামী কয়েক দিনে বলিউডে অভিনেতাদের এক এক করে এনসিবি জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে বলে জানা গেছে।

এনসিবির দুই কর্মকর্তা কে পি এস মালহোত্রা এবং ডি জি আস্থানা বৈঠক শুরু করেছেন। বি টাউনের ওই হাই প্রোফাইল ব্যক্তিদের সমন পাঠানোর আগে সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা।

তবে এনসিবির সামনে রিয়া বলিউডের যে তারকা-সহ পরিচালক, প্রযোজকদের নাম নিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে মাদক মামলায় শুক্রবারও জামিন পাননি রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্ত। ফলে রিয়াকে আপাতত বাইকুল্লা জেলেই থাকতে হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu