1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাল বসছে সংসদের নবম অধিবেশন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৬ সময় দর্শন

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনা পরিস্থিতির মধ্যেও কাল রোববার বসছে জাতীয় সংসদের নবম অধিবেশন। সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। অধিবেশন পরিচালনার ক্ষেত্রে কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অধিবেশনের শুরুতেই চলতি সংসদের সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনা হবে। পরে অধিবেশন মুলতবি করা হবে। চলতি অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের কথা রয়েছে। বর্তমানে ১৪টি বিল সংসদে পাসের অপেক্ষায় রয়েছে। তবে স্বল্প সময়ের এই অধিবেশনে বিলগুলো পাস করা কঠিন হবে। কারণ বিগত দুটি অধিবেশনের মতো এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। যা সর্বোচ্চ পাঁচ দিন চলতে পারে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বর্তমান করোনা পরিস্থিতিতে যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে সংসদ সদস্য ও সংসদ ভবন এলাকায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিবেশনে দায়িত্ব পালনকারী সবাইকে নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাস নেগেটিভ নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে সংসদে যোগদানকারী সংসদ সদস্যদেরও করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত আগস্ট মাসেই আটজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত ৩৫ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১৩ জুন ও নওগাঁ-৬ আসনের মো. ইসরাফিল আলম ২৭ জুলাই মারা যান। এ ছাড়া সংসদ সচিবালয়ের দুই শতাধিক কর্মকর্ত-কর্মচারী করোনায় আক্রান্ত হন।

সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, ঝুঁকি এড়াতে করোনা টেস্ট ছাড়াও শারীরিকভাবে অসুস্থ ও বয়স্কদের অধিবেশনে যোগ না দিতে বলা হয়েছে। অধিবেশনে এমপিদের উপস্থিতি যাতে কোনোভাবেই তিন অঙ্কে না পৌঁছে, সেদিকে সতর্ক থাকতে হবে। অধিবেশনের আসনবিন্যাসও গত দুটি অধিবেশনের মতোই থাকছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে সংসদ সদস্যরা বসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হবে।

অংশগ্রহণকারী সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আর সবাইকে ডিসইসফেকশন চেম্বার দিয়ে প্রবেশ করতে হবে। মূল ভবনে প্রবেশের ক্ষেত্রে থার্মাল স্ক্যানারে তাপমাত্রা মেপে নিতে হবে।

এ বিষয়ে জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, করোনা পরিস্থিতির কারণেই কড়াকড়িভাবে স্বাস্থ্য সুরক্ষার দিকটা বিবেচনা করা হচ্ছে। বাজেট অধিবেশনের মতোই স্বাস্থ্যবিধি মানা হবে। প্রয়োজন ছাড়া কাউকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। অধিবেশনে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu