1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউএনও ওয়াহিদা খানমের অবস্থার উন্নতি: হাসপাতাল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৭ সময় দর্শন

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে দীর্ঘ দুইঘন্টা অপারেশন শেষে অস্ত্রপাচার সফল হয়। তবে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন হাসাপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান জাহেদ হোসেন।

বুধবার রাত ৩টার দিকে নিজ সরকারী বাসভবনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের  আঘাতে  গুরুতর আহত হন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম । মাথায় আঘাত গুরুতর হওয়ায় বৃহস্পতিবার দুপুরেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আনা হয় ঢাকার আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে।

সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বৃহস্পতিবার রাতেই ওয়াহিদা খানমের অস্ত্রপোচার করেন চিকিৎসকরা। আড়াই ঘন্টার সফল অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, মাথায় মোট ৯টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বলেন- ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি জানতে আগামী ৭২ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিকেলে নিউরো সায়েন্স হাসপাতালে ওয়াহিদা খানমকে দেখতে যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জানান, ঢাকায় আনার পর অবস্থার উন্নতি হয়েছে। হামলার ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৭ সদস্যের কমিটি।

এদিকে, ন্যাক্কারজনক এ ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি চান ওয়াহিদার মা।

ঘোরাঘাটে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ওয়াহিদা খানমের স্বামী মেজবাহুল হোসেন রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu