1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউএনওর অবস্থা আশঙ্কাজনক, বিদেশে নেওয়ার সুযোগ নেই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৮ সময় দর্শন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর শেখের ওপর হামলা চালিয়েছে দুর্বত্তরা। বুধবার রাতে সরকারি বাসভবনে ঢুকে হামলা চালায় দুর্বত্তরা। তাদেরকে উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। মাথার বাম দিকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

এসময় ওয়াহিদা খানম টের পেলে তাকে ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে তার বাবা ওমর আলী এগিয়ে আসলে তাকেও আঘাত করে পালিয়ে যায় দুবৃত্তরা। প্রথমে তাদের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানান, ওয়াহিদার মাথার বাম দিকে বেশি আঘাত লেগেছে। তাঁর শরীরের ডান দিক অবশ হয়ে গেছে। ধাতব কোনো বস্তু দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়েছে বলেও ধারণা চিকিৎসকদের।
ন্যাক্কারজনক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান ওয়াহিদার মা।

এদিকে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

ওয়াহিদা খানমের স্বামী মেজবাহুল হোসেন রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu