1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বাড়ি সিলগালা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪০৪ সময় দর্শন

উপমহাদেশের সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বাড়িতে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। ফলে তার বাড়ি সিলগালা করে দেওয়া হয়েছে।

ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত এ গায়িকার কারোনা শনাক্ত সম্পর্কে আনন্দবাজার জানায়, দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকার পেডার রোডে ‌‘প্রভুকুঞ্জ’ নামে এক বহুতল ভবনে থাকেন এই কিংবদ্বন্তি সংগীত শিল্পী। সেই ভবনের পাঁচজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। তাই বাড়তি সতর্কতা হিসেবে শনিবার পুরো বিল্ডিংটি সিলগালা করে দেওয়া হয়।

তবে লতা মঙ্গেশকর ও তার পরিবারের সদস্যরা সুস্থ ও নিরাপদ আছেন জানিয়ে এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ভবনে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আবাসনের সোসাইটি ও পৌর কর্তৃপক্ষ বিল্ডিংটি সিল করে দিয়েছে।

লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো অপপ্রচারকে গুরুত্ব না দেওয়ার জন্যও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বর্য ও বিগ বি-র ৮ বছরের নাতনি আরাধ্যা। তার পরেই তাঁদের বাড়ি সিল করে দেওয়া হয়েছিল। তবে এখন বচ্চন পরিবারের সবাই সুস্থ।

অন্যদিকে রেখার বাড়ির নিরাপত্তারক্ষীর করোনা পজিটিভ ধরা পড়ায় তাঁর বাংলো সিল করে দেওয়া হয়।

সরকারি সূত্রে প্রকাশ, ভারতে এ পর্যন্ত মোট ৩৬ লাখ, ২১ হাজার ২৪৫ জন আক্রান্ত এবং ৬৪ হাজার ৪৬৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। হাসপাতাল অথবা হোম আইসোলেশনে থেকে ২৭ লাখ ৭৪ হাজার ৮০১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ৭ লাখ ৮১ হাজার ৯৭৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এক পরিসংখ্যানে প্রকাশ, ভারতে যদি দৈনিক সংক্রমণের হার একইরকম থাকে তাহলে আগামী তিন/চার দিনে ব্রাজিলকে ছাড়িয়ে ভারত বিশ্বে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশে পরিণত হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu