1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভেঙ্গে পড়েছে হাসপাতালের চিকিৎসা সেবা, বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪০২ সময় দর্শন

করোনা পরিস্থিতির কারণে ভেঙ্গে পড়েছে সারাদেশের বেশিরভাগ হাসপাতালের চিকিৎসা সেবা। স্বাভাবিক সময়ে যেসব হাসপাতালগুলো রোগীতে ঠাসা থাকতো, সেগুলো এখন অনেকটা রোগীশূন্য। অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসক না থাকা ও নানা ভোগান্তির কারণে সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই।

এদিকে মানিকগঞ্জে হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক জানিয়েছেন, স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুনীর্তির সাথে যেই জড়িত থাক, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই করোনা আতঙ্কে হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলোতে চিকিৎসকের উপস্থিতি কমে যায়। বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা সেবা না পেয়ে বেশ কয়েকজন রোগী মৃত্যুর ঘটনাও ঘটে।

এরপর হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা স্বাভাবিক করতে সরকারের নানা তৎপরতার পরও দীর্ঘ ৫ মাসেও পাল্টায়নি সে চিত্র।

অনিয়ম, অব্যবস্থাপনা, চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালসহ বিভ্ন্নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে রোগীর সংখ্যা কমেছে অনেক। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসা দেয়ার দেয়ার জন্য কোনো  চিকিৎসক নেই। দেখ ভাল করেন নার্সরাই।

যশোরে বিভিন্ন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পাওযার অভিযোগ পাওয়া গেছে। এতে দুর্ভোগ বেড়েছে কোভিড ও নন কোভিড রোগীদের। তবে এসব অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে , করোনা পরিস্থিতির মধ্যেও তারা ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন।

একই চিত্র সিরাজগঞ্জেও। চিকিৎসকের অনুপস্থিতি, চিকিৎসা সরঞ্জামাদি নষ্ট ও নার্সদের অসহযোগিতার কারণে সরকারি হাসপাতালগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ।

টাংগাইল জেনারেল হাসপাতালে স্বাভাবিক সময়ে ৫শ’ থেকে ৬ শ রোগী ভর্তি থাকলেও বর্তমানে রোগীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu