1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৯২ সময় দর্শন

পুলিশের ঊর্ধ্বতন সাতটি পদে রদবদল হয়েছে। এর মধ্যে রয়েছেন চট্টগ্রাম ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনারও।  আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবুর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। ওই পদে বদলি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।

এই রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে বদলি করা হয়েছে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি।

বাংলাদেশ পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আবদুল্লাহেল বাকীকে দায়িত্ব দেওয়া হয়েছে অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শকের। এই পদে কর্মরত ইমতিয়াজ আহমেদকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক বদে বদলি করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu