1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কোরআনে পা দিয়ে আঘাত ও আগুন দেওয়ার ঘটনায় ওআইসির বিবৃতি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৯৩ সময় দর্শন

ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে উগ্রপন্থি ইসলাম বিদ্বেষীদের মাধ্যমে‌ মহাগ্রন্থ আল-কুরআন পোড়ানোর কড়া নিন্দা জানিয়েছে। মুসলিমদের ক্ষুব্ধ করতে ইচ্ছাকৃতভাবে এ উসকানিমূলক অপরাধ সংঘটিত করা হয়েছে বলে ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে।

গতকাল (রোববার) ওইআইসির জেনারেল সেক্রেটারিয়েট বা মহাসচিবের দফতর এক বিবৃতিতে বলেছে, এই ধরনের ন্যক্কারজনক অপরাধ বিশ্বব্যাপী উগ্রবাদ এবং ধর্ম ও বিশ্বাসের ওপর ভিত্তি করে সৃষ্ট ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

মুসলমানদের ক্ষেপিয়ে তুলতে ইচ্ছাকৃতভাবে কুরআনের প্রতি এই ধরনের অবমাননা করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার মালমো শহরের কেন্দ্রস্থলে উগ্র ডানপন্থি ইসলাম বিদ্বেষীরা পবিত্র কুরআনে আগুন ধরিয়ে দেয়ার পর সেখানকার অভিবাসী অধিবাসীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সুইডেনের পুলিশ বলছে, প্রায় ৩০০ মানুষ প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিল।

এদিকে শুক্রবার সুইডেনের উগ্র ডানপন্থিরা মালমো শহরের দু’টি স্থানে আলাদাভাবে পবিত্র কুরআনের অবমাননা করে। একটি ঘটনায় এই মহাগ্রন্থে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দ্বিতীয় ঘটনায় তিন ব্যক্তি কুরআনের একটি কপিতে পা দিয়ে আঘাত করে।

এছাড়া, পবিত্র কুরানে আগুন দেয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুইডেনের কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ায় ওআইসি একে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে এ বিষয়ে সুইডেনের মুসলমানদের সর্বোচ্চ ধৈর্য ধরতে এবং নিজেদেরকে সহিংসতায় না জড়াতে ওআইসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu