1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গণপরিবহণে আগের ভাড়া বহালের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪২৫ সময় দর্শন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি আজ সকালে ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সেের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকেট বিক্রিরকারীসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোন যাত্রী পরিবহন করা যাবে না।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য মালিক শ্রমিকদের আহবান জানান। পাশাপাশি যাত্রীদেরকেও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে।

তিনি বলেন, আইন অমান্যকারি যানবাহনের বিরুদ্ধে সাথে সাথে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দেন।

ওবায়দুল কাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের এবিষয়ে কঠোরভাবে প্রতিপালনের আহবান জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu