1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তারেক রহমান ২১ আগস্টের হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন: কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৯২ সময় দর্শন

২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ছিল হাওয়া ভবন এবং তারেক রহমান হাওয়া ভবন থেকে এ হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৪ অগস্ট) আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড আর ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ১৫ আগস্টের টার্গেট ছিলেন বঙ্গবন্ধু আর ২১ আগস্টের প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ’৭৫ সালে জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় না দিত, দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত না করত, বঙ্গবন্ধুর খুনিদের হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ অনুমোদন না দিত, খুনি মোস্তাক সরকারের সেনাপ্রধান না হত, তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হতো। খুনের বিচার যারা বন্ধ করে, খুনিদের যারা প্রশ্রয় দেয়, তারা একই অপরাধে অপরাধী। ’

‘১৫ আগস্টের ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক দলের মধ্যে কর্ম সম্পর্কের যে অলঙ্ঘনীয় দেয়াল তৈরি হয়, ২১ আগস্টের ঘটনায় রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের সেই অলংঘনীয় দেয়াল আরো উঁচু হয়,’ যোগ করেন তিনি।

এসময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu