1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পরপুরুষের সঙ্গে কথা বলায় বিধবা নারীকে গণধর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪১১ সময় দর্শন

অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলায় আদিবাসী বিধবা নারীকে গণধর্ষণ করল ওই গ্রামেরই ৫ যুবক। অভিযোগ, রাতভর ধর্ষণের পর সকালে তাকে নিয়ে শালিসি সভা বসান গ্রামের মোড়ল। মোটা অঙ্কের টাকাও জরিমানা করা হয়। এ ঘটনায় শনিবার থানায় অভিযোগ করেন নির্যাতিতা। অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের বীরভূমের মুহাম্মদবাজারের বোরবাঁধে। নির্যাতিতার দাবি, গত মঙ্গলবার এক যুবকের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই অভিযোগে তাকে গ্রামের ক্লাবে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে তাকে অশ্লীলভাবে গালিগালাজ করা হয়।

রাত বাড়লে তাকে তুলে আনা হয় বাড়ির সামনে একটি জঙ্গলে। সেখানে তাকে দফায় দফায় ধর্ষণ করেন গ্রামের ৫ যুবক। অত্যাচারের জেরে জ্ঞান হারান নারী। ফের তাকে নিয়ে যাওয়া হয় ক্লাবে। সেখানে চোখে-মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানো হয়।

সকাল হলে গ্রামে শালিসি সভা বসান মোড়ল। সেখানে যে যুবকের সঙ্গে নারী কথা বলছিলেন তার কাছ থেকে ৫০,০০০ টাকা আদায় করা হয়। এরপর প্রায় নগ্ন অবস্থায় ওই নারীকে বাড়িতে ফেরত পাঠানো হয়।

ঘটনার তিন দিন পর শনিবার মুহাম্মদবাজার থানায় অভিযোগ করেন নির্যাতিতা। এরপর তৎপর হয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান, কঠোর পদক্ষেপ করেছে পুলিশ। অভিযুক্তদের কেউ ছাড় পাবে না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu