1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কবে পৃথিবী থেকে যাবে করোনা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৭০ সময় দর্শন

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, ইতালি, স্পেন, মেক্সিকো ও ফ্রান্সের মতো দেশ। বিশ্বের ২১৩টি দেশে একযোগে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস।

কবে এই ভাইরাস থেকে মুক্তি মিলবে মানুষ? এখন এই প্রশ্ন বিশ্বজুড়ে।

এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কোনও তথ্য না দিলেও শুক্রবার জানিয়েছে যে দুই বছরের কম সময়ের মধ্যেই পৃথিবী থেকে করোনা ভাইরাস দূর করা যাবে। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু’র চেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে বলেই আশাবাদী জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সংস্থাটি। খবর আল জাজিরা ও বিবিসির।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, ‘আমরা আশা করছি দুই বছরের কম সময়ের মধ্যে করোনাকে দূর করতে পারব। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু’র চেয়ে এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে।’

তিনি আরও জানিয়েছেন, গ্লোবালাইজেশন, নৈকট্য ও এক দেশের সঙ্গে অন্য দেশের দ্রুততম যোগাযোগ ব্যবস্থার কারণেই বিদ্যুৎ গতিতে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। স্প্যানিশ ফ্লু’র সময় এমনটা ছিল না। তবে বিশ্বের কাছে এখন আগের চেয়ে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে।

সহজভল্য যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। তার ওপর ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছি আমরা। সুতরাং আশা করছি স্প্যানিশ ফ্লু’র চেয়ে কম সময়ে বিশ্বকে করোনা ভাইরাস মুক্ত করতে পারব।

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ লাখ ২ হাজার ৯৫৯ জন। অন্যদিকে স্প্যানিশ ফ্লুতে মারা গিয়েছিল ৫ কোটি মানুষ। আক্রান্ত হয়েছিল প্রায় ৫০ কোটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu