1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইরানবিরোধী স্ন্যাপব্যাক অবশ্যই ব্যর্থ হবে: রুহানি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪০১ সময় দর্শন

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি আবারও ইরানের বিরুদ্ধে কথিত স্ন্যাপব্যাক বা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে তারা অবশ্যই ব্যর্থ হবে।

তিনি বলেন, আমেরিকা কোনও অবস্থাতেই আর পরমাণু সমঝোতার অংশীদার নয় এবং তারা এই স্ন্যাপব্যাক মেকানিজম কেউ ব্যবহার করতে পারবে না। পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো এরইমধ্যে আমেরিকার প্রচেষ্টাকে নিন্দা ও প্রত্যাখ্যান করেছে।

বুধবার (১৯ আগস্ট) ইরানের রাজধানী তেহরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতাকে তার দেশের জন্য সবচেয়ে নিকৃষ্ট চুক্তি বলে ২০১৮ সালে সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেন। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার দুই বছর পর ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা দাবি করছে তারা এখনও সমঝোতার অংশীদার।

গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাব নিয়ে আমেরিকা মারাত্মকভাবে পরাজিত হওয়ার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য কথিত স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের চেষ্টা করছে।

ইরানের প্রেসিডেন্ট আমেরিকাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, “পরমাণু সমঝোতায় টিকে থাকা এক বা একাধিক দেশ এই স্ন্যাপব্যাক ম্যাকানিজম ব্যবহার করতে পারে। কিন্তু আমেরিকা যদি এই পথ এখন অনুসরণ করে তাহলে সারাবিশ্ব জানে তার পরিণতি কী হবে। তারা নিজেরা সেতু পুড়িয়ে দিয়ে কল্পনা করছে এখনও সেই সেতু ঠিক আছে এবং তারা তা পার হবে।”

ইরানের জনগণকে আমেরিকাসহ যেসব দেশ নির্যাতিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়াবে বলেও সংকল্প ব্যক্ত করেন প্রেসিডেন্ট রুহানি।

তিনি বলেন, ইরানের ভেতরে কেউ যদি মনে করে থাকেন হোয়াইট হাউজের এই বর্বর সরকার এবং এই নিষ্ঠুর নিষেধাজ্ঞা চিরস্থায়ী তাহলে তারা ভুল করছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “নিষেধাজ্ঞা ভেঙে যাবে এবং আমরা তা ধূলিস্মাৎ করে দেব। প্রতিরোধের মাধ্যমে আমরা তাদেরকে বুঝিয়ে দেব যে, তারা ভুল করেছে এবং হোয়াইট হাউস ভালোভাবে বুঝতে পেরেছে তারা ভুল করেছে। কিন্তু এই পথ থেকে তারা বেরিয়ে আসার ব্যাপারে অসহায় কারণ তারা এমন একটি কঠিন পথ বেছে নিয়েছে যা থেকে বেরিয়ে আসা কষ্টকর।”

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu