1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হল রায়হান কবিরকে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ১৯৯ সময় দর্শন

সকল অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রায়হান কবিরকে। দেশে ফেরত পাঠানো হচ্ছে তাকে। করোনা টেষ্টের ফলাফল ও বিমানের টিকিটের ফ্লাইট কনফার্ম হলেই তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে নিজ দেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

বুধবার (১৯ আগষ্ট) রায়হান কবিরের আইনজীবী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রবাসি বাংলাদেশি রায়হান কবিরের দুই আইনজীবী, কে সুমিতা শাথিন্নি ও সি সেলভরাজা জানান, কোভিড -১৯ এর স্ক্রিনিংয়ের ফলাফল ভালো হওয়ার পরে ফ্লাইটের টিকিট পাওয়া গেলে তাকে বাড়ি পাঠানো হবে। ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আর কোনো অভিযোগ আনা হবে না।

মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি কয়েক সপ্তাহ আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়া জুড়ে।

বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে একটি সাক্ষাৎকার দেয়। ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়া জুড়ে।

এর পর পরই রায়হান কবিরকে গ্রেফতার করতে অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ তার বিরুদ্ধে তদন্তের সহযোগিতা করার জন্য তাকে গ্রেফতারে জন্য জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়। তার কিছু দিন পর ২৪ জুলাই রাজধানীর জালান পাহাংয়ের একটি কনডোমোনিয়াম থেকে গোপন সংবাদের ভিত্তিতে রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মোঃ রায়হান কবির অভিবাসন বিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu