1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শ্রিংলার সঙ্গে বৈঠকের বিষয়বস্তু জনগণকে জানানোর দাবি বিএনপির

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩৭৭ সময় দর্শন

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার আকস্মিক ঢাকা সফরে সরকারের সাথে যে আলোচনা হয়েছে তা জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই দাবি করেন।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফর নিয়ে এই বিএনপি নেতা বলেন, পার্শ্ববর্তী দেশের পররাষ্ট্রসচিব আসতেই পারেন যেকোনো সময়। কিন্তু তিনি এসে কী কথা বলেছেন, এটা ছিল গোপন। কী আলোচনা হয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানানো হোক।

তিনি আরও বলেন, বন্ধুত্বের যে দুর্বলতা সেটা মেরামত করার জন্য ভারতের পররাষ্ট্রসচিব এসেছেন।

নজরুল ইসলাম খান জানান, বিএনপি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়- এ আদর্শে বিশ্বাস করে। বিএনপি সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশিসহ সকল রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সহযোগিতার সম্পর্কে বিশ্বাসী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu