1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পূর্বের ভাড়ায় ফিরতে চান বাস মালিকরা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩৯৯ সময় দর্শন

করোনার আগে যে ভাড়া ছিলো সে বাস ভাড়ায় ফিরতে চান বাস মালিকরা। সামাজিক দূরত্ব মানতে বাসে অর্ধেক আসন খালি রাখার শর্তে বাড়ানো ৬০ ভাগ ভাড়ার প্রত্যাহার চান তারা। এরইমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছে বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন মালিকরা।

মালিক সমিতির নেতারা এসব তথ্য জানিয়েছেন। সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, বাস ছাড়া সকল ভাড়ায় চালিত পরিবহনে সব আসনে যাত্রী নেওয়া হচ্ছে। বাসে অর্ধেক আসন খালি রাখতে হচ্ছে। তবে অনেক কোম্পানির বাস, লোকাল বাস এ শর্ত মানছে না।

বর্ধিত ভাড়ার কারণে একদিকে যাত্রীদের লোকসান হচ্ছে আবার অর্ধেক আসন খালি রাখতে হওয়ায় বাস মালিকেরও লোকসান হচ্ছে। সব কিছু যেহেতু স্বাভাবিক হচ্ছে, তাই বাসেও স্বাস্থ্যবিধির শর্ত শিথিল করা উচিত। মালিকরা আগের ভাড়ায় আসন যত যাত্রী তত ব্যবস্থায় ফিরতে চান।

এরআগে করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে ৬৮ দিন বন্ধ রাখা হয় গণপরিবহন। ‘লকডাউন’ শেষে ১ জুন থেকে ১১ শর্তে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। প্রধান শর্ত ছিল অর্ধেক আসন খালি রাখতে হবে। এছাড়াও বাসে উঠানোর আগে যাত্রীর হাত ধোয়ানো, প্রতি যাত্রার আগে বাস জীবাণুমক্ত করা, চালক শ্রমিক ও যাত্রীকে বাধ্যতামূলক মাস্ক পরার শর্ত দেওয়া হয়।

মালিকরা ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছিল। বিআরটিএ ৮০ ভাগ ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছিল। পরে আলোচনা সমালোচনার মুখে মন্ত্রণালয় ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu