1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কালোবাজারি রোধে ট্রেনের টিকিট অনলাইনে: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩৯৫ সময় দর্শন

কালোবাজারি রোধে ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, যাত্রীদের টাকা সাশ্রয় এবং কালোবাজারি রোধে অনলাইনে টিকিট দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) কমলাপুর রেলও‌য়ে স্টেশ‌নের সা‌র্বিক কাজ প‌রিদর্শন শেষে রেলপথমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার কারণে দুই মাস ছুটি শেষে গত ৩১ মে ১৭ জোড়া ট্রেন পুনরায় চালু করে রেল। রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে রোববার থেকে আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হলো। সব স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে। তবে এজন্য যাত্রী সাধারণের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারে দুর্নীতি যেমন কমবে, আমাদের সময়ও বাঁচবে। অনলাইনে টিকিটেও অভ্যস্ত হয়ে যায় মানুষ। ঘরে বসে যাতে টিকিট কাটতে পারে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। আমরা পরীক্ষা করে দেখবো কী কী সুবিধা অসুবিধা হচ্ছে, সেগুলো চিহ্নিত করে দূর করা হবে।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu