1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে: ইউনেস্কো

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৫১ সময় দর্শন
সকলের প্রিয় বঙ্গবন্ধু

বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের জন্য বিপুল উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো’র মহাপরিচালক অড্রে অ্যাজুলাই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে এক বাণীতে তার জীবনব্যাপী সংগ্রামের কথা স্মরণ করে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এটা নিশ্চিত বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের জন্য বিপুল উৎসাহ যোগাবে এবং বিশ্বকে নতুনভাবে সাজানোর কাজে সহায়তা করবে।

বিবৃতিতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটির মহাপরিচালক।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর মৃত্যুর সাড়ে চার দশক পর আজও তার দেশের জনগণের অধিকার ও মুক্তির প্রশ্নে বিশ্ব তার অসামান্য অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ স্মরণ করে। ’

ইউনেস্কো মহাপরিচালক বলেন, আমাদের সংস্থা অন্তর্ভূক্তিমূলক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক সমাজের আকাক্ষার কথা বলে- যে আকাক্ষা বঙ্গবন্ধু ব্যক্ত করেছিলেন ১৯৭১ সালের ৭ মার্চে তার ঐতিহাসিক ভাষণে। ওই ভাষণ এখন ইউনেস্কো মেমোরি অব ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত রয়েছে।

এ বছর ইউনেস্কো সারা বিশ্বের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে জানিয়ে তিনি বলেন, একটি ন্যায্যতর বিশ্বে সব বৈচিত্রের নৃগোষ্ঠী, সংস্কৃতি, ভাষা ও ধর্মের জনগণের সম্মান প্রতিষ্ঠায় তার স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এটা এক অনন্য সুযোগ।

অড্রে অ্যাজুলাই বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কল্যাণকর ভবিষ্যতের জন্য রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ শক্তিতে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। তার এই বিশ্বাস তিনি ১৯৭৪ সালে জাতিসংঘে পুনর্ব্যক্ত করে বলেছিলেন, জনগণের শক্তিতে অদম্য আত্মবিশ্বাস নিয়ে যে কোনও অসাধ্য সাধন ও দুরূহ বাধা অতিক্রম করা সম্ভব।’

তিনি বলেন, বিদ্যমান সঙ্কট ও চ্যালেঞ্জ মোকাবিলায় তার এই বিশ্বাসে অংশীদার হয়ে আমাদের কাজ করে যাওয়া প্রয়োজন।

অড্রে অ্যাজুলাই বলেন, ‘কোভিড-১৯ মহামারি ও এর প্রভাব যখন সমাজের ভিত্তি এবং কয়েক দশকে ইউনেস্কোর অর্জনগুলো ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে তখন আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আমরা দ্বিগুণ কর্মপ্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

সূত্র: বাসস

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu