1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পেনশনের টাকা নিয়ে বিরোধ, স্ত্রীর গলাকেটে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৮৮ সময় দর্শন

পারিবারিক কলহ ও স্ত্রীর সাথে টাকা-পয়সার নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর সোনাইমুড়ীতে তাজনেহার বেগম (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে ঘাতক স্বামী আবু তাহের। মঙ্গলবার ভোর রাতে উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রামের ফখরউল্যাহ হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাজনেহার বেগম ওই গ্রামের নুরু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী আবু তাহের তার শশুড়বাড়িতে কিছু জায়গা কিনে বসবাস করে আসছিল। তিনি সড়ক ও জনপদ বিভাগে চাকরিরত ছিলেন। আয় রোজগারের বেশির ভাগ টাকাই স্ত্রী সন্তানদের পেছনে ব্যয় করতেন।

সম্প্রতি অবসর গ্রহণ করার পর পেনশনের টাকা নিয়ে স্ত্রীর সাথে তার বিরোধ সৃষ্টি হয়। স্ত্রীসহ শশুড়বাড়ির লোকজন টাকার জন্য আবুতাহেরকে মারধর করতো। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে কয়েকবার বৈঠক বসে। এর জের ধরে মঙ্গলবার ভোর রাতে আবু তাহের তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে সোনাইমুড়ী থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত তাজনেহার তিন ছেলে ও এক মেয়ের জননী।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu