1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এক মাসে ৯০ ধর্ষণ, ১৪ গণধর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪০৩ সময় দর্শন

গত জুলাই মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছে ১০৭ জন নারী ও শিশু। এ ছাড়া জুলাই মাসে নির্যাতনের শিকার হয়েছে ২৩৫ জন নারী ও কন্যাশিশু।

মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদ এই প্রতিবেদন প্রস্তুত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের শিকার হয়েছে মোট ১০৭ জনের মধ্যে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে ১৪ জন, একক ধর্ষণের শিকার ৯০ জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩ জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৯ জনকে।

শ্লীলতাহানির শিকার হয়েছে ৩ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ৫ জন। বিভিন্ন কারণে ৪৬ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৫ জন। তার মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৭ জনকে। গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছে ৬ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ৬ জন।

শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ১০ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ও আত্মহত্যার প্ররোচণার শিকার হয়েছে ২ জন। ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহের শিকার হয়েছে ৫ জন ও সাইবার ক্রাইমের শিকার হয়েছে ৫ জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu