1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বঙ্গবন্ধু-বঙ্গমাতা একে অপরের পরিপূরক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৪৪১ সময় দর্শন

ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর ভিপি এবং রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন আন্দোলন-সংগ্রাম করেছেন। এর মধ্য দিয়ে তিনি বঙ্গবন্ধু ও জাতির পিতা হয়েছেন। হয়েছেন বিশ্ব নেতা। আর পাশে থেকে তাকে প্রেরণা দিয়েছেন মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গবন্ধুর সঙ্গে বঙ্গমাতা ছায়ার মতো ছিলেন। বাংলাদেশ-বঙ্গবন্ধু যেমন সমার্থক, তেমনি বঙ্গবন্ধু-বঙ্গমাতা ছিলেন সমার্থক। জীবনে-মরণে তারা ছিলেন একে অপরের পরিপূরক।

শনিবার রাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জম্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় এবং  আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান জননেতা সুলতান মাহমুদ শরীফ এর  সভাপতিত্ব সভায় বঙ্গবন্ধুর সাবেক রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কারাবন্দী অবস্থায় যে দুটি বই লিখেছিলেন- ‘কারাগারের রোজ নামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ এই লেখনীর পেছনেও অনুপ্রেরণা দিয়েছেন বঙ্গমাতা। এই বই পড়লে দেখা যায়- বই দুটির পরতে পরতে বঙ্গমাতা বঙ্গবন্ধুর সঙ্গে ছায়ার মতো ছিলেন।

তিনি বলেন, আমি বঙ্গমাতাকে কাছ থেকে দেখেছি। আন্দোলন সংগ্রামের প্রতি বঙ্গমাতার যে প্রেরণা সেটা আমার চলার পথের পাথেয়।

আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জালাল উদ্দীন, প্রফেসর আবুল হাসেম, হরমুজ আলী, এম এ রহীম, যুগ্ম সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আবদুল আহাদ চৌধুরী, উপদেস্টা পরিষদের সদস্য দেওয়ান গউস সুলতান,যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu