1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাতক্ষীরায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে রিজেন্ট শাহেদকে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৩৬৫ সময় দর্শন

অস্ত্র আইনে মামলায় বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে বুধবার (৫ আগস্ট) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়েছে

১০ দিনের রিমান্ড শেষে আদালতের সি ডাবলু মুলে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে শাহেদ করিমকে।

সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় ১০ দিনের রিমান্ড শেষে শাহেদ করিমকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল আদালতের তৃতীয় আদালতের বিচারক রাজীব কুমার রায় রিমান্ডের প্রতিবেদন ও আসামির শারীরিক সুস্থতা দেখে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এস.আই রেজাউল করিম তাকে আদালতে হাজির করেন।

গত ১৫ জুলাই বুধবার ভোর ৫টা ১০ মিনিটে করোনা টেস্ট প্রতারণা ও জালিয়াতি মামলার আসামী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক শাহেদ করিমকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে বোরকা পরিহিত অবস্থায় একটি অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।

এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ জুলাই একই আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন জানান র‌্যাব-৬ এর তদন্তকারী কর্মকর্তা এস.আই রেজাউল ইসলাম।

আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করার পরদিন ২৭ জুলাই তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়।

এরমধ্যে গত ৩০ জুলাই শাহেদকে আবারও আনা হয় শাখরা কোমরপুর লাবণ্যবতী নদীর ব্রিজের উপর, যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে কিছুক্ষণ থাকার পর আবারও তাকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া  হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu