1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টেকনাফের নাফ নদী এলাকা থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৪২ সময় দর্শন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা লেদা এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর তীর এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ বিজিবির অধীনস্থ লেদা নোয়া পাড়া বিশেষ ক্যাম্প এলাকা বরাবর নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল নোয়া পাড়া বিএসপির পার্শ্ববর্তী অস্থায়ী বিজিবির ডিউটি পোষ্টের নিকটস্থ কেওড়া বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পর ওই এলাকায় অবস্থানরত টহলদলের সদস্যরা দুইজন ব্যক্তিকে সাঁতরিয়ে মিয়ানমার হতে বাংলাদেশের সীমানায় কেওড়া বাগান সংলগ্ন নাফ নদীর তীর হতে কূলে উঠতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এমন সময় মাদক কারবারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে একটি বস্তা কাঁদা মাটিতে পুতিয়ে রেখে কেওড়া বাগানের আঁড় ব্যবহার করে পালিয়ে যায়। পরে টহলদল ওই এলাকা তল্লাশী করে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত বস্তা থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu