1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শাহজালালে প্রায় ২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৭৮ সময় দর্শন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিআরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কেজি (১ কেজি ৮৫০ গ্রাম) স্বর্ণ আটক করেছে কাস্টম হাউস। আটক স্বর্ণের মূল্য প্রায় ৯২ লাখ ৫০ হাজার টাকা।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করা হয়। পরে স্ক্যানিং মেশিনের মাধ্যমে তার ব্যাগে তল্লাশী চালালে স্বর্ণ ধরা পড়ে।

এ ঘটনায় এক বিবৃতিতে বিমানবন্দর কাস্টম হাউস বলেছে, ঢাকার বি শিফট কর্তৃক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৮৫০ গ্রাম স্বর্ণসহ জেদ্দা থেকে আগত এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক স্বর্ণগুলোর ব্যাপারে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় বিবৃতিতে।

জানা গেছে, কাস্টমস কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে বি শিফট কর্মকর্তাগণ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি চালাতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে জেদ্দা থেকে আসা এসভি ৩৮০৮ ফ্লাইট’র এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করা হয়। পরে তার ব্যাগ স্ক্যানিং করে সেখানে চারটি কসমেটিকসের কৌটা বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১৬ টি স্বর্ণবার পাওয়া যায়। এসব স্বর্ণের ওজন ১ কেজি ৮৫০ গ্রাম। বাজার মূল্য প্রায় ৯২ লাখ ৫০ হাজার টাকা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu