1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

করোনাকে তুচ্ছজ্ঞান করা ব্রাজিলের প্রেসিডেন্টও আক্রান্ত

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪০৫ সময় দর্শন

প্রাণঘাতী রোগ করোনা ভাইরাসকে তুচ্ছজ্ঞান করে আসা ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো শেষ পর্যন্ত এই রোগের আক্রান্ত হয়েছেন। সোমবার বলসোনারোর দেহে জ্বরসহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা হয়।

গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্ট বলসোনারো নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি মাস্ক পরে সাংবাদিকদের সামনে উপস্থিত হন এবং নিজের করোনা আক্রান্তের খবর জানান। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, তার শারিরীক অবস্থা ‘ভালো’ আছে।

এর আগে আরো তিনবার ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে তখন তার দেহে করোনা শনাক্ত হয়নি। করোনা নিয়ে প্রথম থেকেই উদাসীন ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনাকে একটি ‘সামান্য ফ্লু’ বলেও আখ্যা দিয়েছিলেন তিনি।

এছাড়া করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউনের ঘোর বিরোধী ছিলেন বলসোনারো। পাশাপাশি করোনাকালে মাস্ক পরা নিয়েও অনীহা ছিলো ব্রাজিলের প্রেসিডেন্টের। তিনি হয় মাস্ক পরতেন না অথবা ভুলভালভাবে মাস্ক পরে জনসমক্ষে হাজির হতেন।

এছাড়া করোনা মহামারি পরিস্থিতির মধ্যে বলসোনারোর সঙ্গে মতবিরোধের কারণে ব্রাজিলের দুই জন স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত প্রায় ৬৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৭৫ হাজার মানুষ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu