1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফেসবুকে পরিচয়ে বিয়ে, দ্বিতীয় স্বামীকে নিয়ে প্রথম স্বামীর বাড়িতেই সংসার!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৪৭০ সময় দর্শন

প্রথম স্বামী থাকা সত্ত্বেও ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক যুবকের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন ভারতের পশ্চিমবঙ্গের সোমা দাস। কেবল বিয়ে করা পর্যন্তই নয়, দ্বিতীয় স্বামী পরিতোষ মণ্ডলকে নিয়ে প্রথম স্বামীর বাড়িতে থাকছিলেন তিনি।

প্রতিবেশীদের অভিযোগ, শুধু থাকাই নয়, স্বামীর ওপর ক্রমাগত অত্যাচার করত সোমা। খেতে না দেওয়া, মারধরের মতো ঘটনা লেগেই থাকত। পরে সোমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন প্রতিবেশীরা। এর জের ধরে আজ শনিবার সকালে সোমা এবং পরিতোষকে আটক করে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, বেহালার শিশিরবাগানের বাসিন্দা সোমা দাসের বহু বছর আগে বিয়ে হয়েছে। স্বামী, ছেলে নিয়ে ঠিকঠাক চলছিল সোমার সংসার। সংসারের কাজ সামলে প্রথম প্রথম ইন্টারনেটে কিছু সময় কাটাতেন তিনি। এরই মধ্যে ফেসবুকে কোচবিহারের যুবক পরিতোষ মণ্ডলের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় তার। এরপর ক্রমেই পরিতোষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরিতোষ জানতে পারেন, সোমা বেহালার শিশিরবাগানের বাসিন্দা। প্রেমের টানে কোচবিহার থেকে কলকাতায় দৌড়ে যান তিনি। তারপর যা হলো, তা যেকোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।

প্রতিবেশীদের দাবি, প্রথম স্বামী মনোজিৎ দাস শান্ত স্বভাবের। সোমাকে কোনো কিছুতেই কখনো বাধা দেন না তিনি। তার ফলে দাম্পত্য সম্পর্ক বেশ চলছিল। বছর ষোলোর এক পুত্রসন্তানও রয়েছে দুজনের।

একদিন আচমকাই সেই সংসারে এসে হাজির হন কোচবিহারের পরিতোষ মণ্ডল। তারপরই স্বামী জানতে পারেন, সোমা এবং পরিতোষের ঘনিষ্ঠতার কথা। কিছু বুঝে ওঠার আগেই পরিতোষের সঙ্গে দ্বিতীয় বিয়ে করে ফেলেন সোমা।

এরপর জোর করে পরিতোষকে সঙ্গে নিয়ে মনোজিতের বাড়িতেই থাকতে শুরু করে সোমা। তবে দ্বিতীয় বিয়ে এবং প্রথম স্বামীর বাড়িতেই প্রেমিকের সঙ্গে সহবাসের বিষয়টি নজর এড়ায়নি প্রতিবেশীদের। প্রতিবেশীরা সোমা এবং পরিতোষের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সোমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপরই আজ শনিবার সকালে সোমা এবং পরিতোষকে আটক করে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu