1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার, অবশেষে বহিষ্কার

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৬২২ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় এইচএসসির পরীক্ষার উত্তরপত্র বাড়িতে নিয়ে যাওয়ায় গলাচিপা মহিলা কলেজ (৪১৯) কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০ টায় ইংরেজি প্রথমপত্র (১০৭) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ওই পরীক্ষার্থীর রোল নম্বর ২২৬৯১০। সে গলাচিপা সরকারী কলেজের মানবিক শাখার ছাত্রী।

জানা যায়, গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রে ১১১ নম্বর কক্ষে ৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। ওই কক্ষে তিনজন দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে উত্তরপত্র গণনা করা হলে একটি উত্তরপত্র কম পাওয়া যায়।

তাৎক্ষণিক তদন্ত করে শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করা হয়। পরে কেন্দ্রের পরীক্ষা কমিটি পুলিশের সহায়তা গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সাগরদী রোড এলাকায় পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করে।

গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মো: শাহজাহান মিয়া জানান, পরীক্ষার্থীর বাড়ি থেকে ইংরেজি প্রথমপত্রের উত্তরপত্রটি উদ্ধার করা হয়েছে। তাকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu