1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

পল্লী চিকিৎসক ছদ্মবেশে রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

পল্লী চিকিৎসক ছদ্মবেশে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (৪ ডিসেম্বর) উখিয়া ক্যাম্প-৯ এর পানবাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উখিয়া পানবাজারের ক্যাম্প-১০ এর মোহাম্মদ সিদ্দিকের ছেলে মো. ফোরকান (৩৯)।

৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, রোববার পল্লী চিকিৎসক ছদ্মবেশে ইয়াবার চালান পাচারের সংবাদ পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ফোরকানের কাঁধে ঝোলানো ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ফোরকান এ কাজ করছেন বলে জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu