1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাইডেনের সঙ্গে দ্বিতীয় দফা বিতর্কের জন্য প্রস্তুত ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫৭৩ সময় দর্শন

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই আগামী ১৫ অক্টোবর ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে দ্বিতীয় দফা বিতর্ক করতে উন্মুখ হয়ে আছেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফিরেই মঙ্গলবার এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

মার্কিন নির্বাচনের মাত্র এক মাস আগে ট্রাম্পের করোনা আক্রান্তের ঘটনায় জো বাইডেনের সাথে পরবর্তী বিতর্ক অনুষ্ঠান ঘিরে এরইমধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অসুস্থতা নিয়েই বিতর্কে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট।

টানা তিন রাত হাসপাতালে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সোমবার হওয়ায় হোয়াইট হাউজে ফিরে যান তিনি। এর পর এক টুইট বার্তায় প্রথম রাত দারুন কেটেছে বলে জানান ট্রাম্প।

পরবর্তী টুইটে ট্রাম্প বলেন, ১৫ অক্টোবর ফ্লোরিডার মায়ামির বিতর্ক অনুষ্ঠানের জন্য মুখিয়ে আছেন তিনি। তবে ১৫ অক্টোবর বিতর্কে প্রেসিডেন্টের উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সিডিসির সময়রেখা অনুসারে জানানো হয়েছে। এদিকে, ট্রাম্প হোয়াইট হাউজে ফেরার পরপরই মঙ্গলবার করোনা পজিটিভ হয়েছেন হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu