1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুষ্টিয়ায় দুটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১০৭ সময় দর্শন

কুষ্টিয়ায় আলোচিত দুটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হোমিও চিকিৎসক মীর সানাউর হত্যা মামলায় চার আসামী ও কুমারখালীতে ব্যবসায়ী রিয়াজুলকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সদর উপজেলার কবুরহাট শিশির মাঠে হোমিও চিকিৎসক মীর সানাউর হত্যা মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম।

৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় আসামীদের বিরুদ্ধে এ রায় ঘোষনা করেন। এ সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, খাজানগর এলাকার আজিজুল ইসলাম (২৩), সাইজুদ্দিন কাজি (২৮), সাইফুল ইলাম খান (৩৫) ও কবুরহাট এলাকার জয়নাল সর্দার (৩৬)। প্রত্যেকের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় অন্য ৬ আসামীকে খালাস দিয়েছেন আদালত।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৬ সালের ২০মে সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামানকে সাথে নিয়ে মীর সানাউর রহমান (৫৭) কুষ্টিয়ার মজমপুর থেকে মটরসাইকেল যোগে বটতৈল শিশির মাঠে বাগানবাড়ি যাচ্ছিলেন। কবুরহাট এলাকায় পূর্ব থেকে ওত পেতে থাকা দূর্বত্তরা চা-পাতি ও ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাথাড়ি ভাবে কোপায়। ঘটনাস্থলেই মারা যায় মীর সানাউর। গুরুতর আহত হয় বন্ধু সাইফুজ্জামান। পরে নিহত মীর সানাউর রহমানের ভাই মীর আনিছুর রহমান কুষ্টিয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে কুমারখালীতে ব্যবসায়ী রিয়াজুলকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দুই আসামী চাচা ও ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতে বিচারক আশরাফুল ইসলাম আসামীর চাচা সিফাত বিশ্বাস ও ভাতিজা ওয়াসিম আলীর উপস্থিতিতে এ রায় দেন। দুজনকেই ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ৭ আসামীকে খালাস দেন আদালত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu