1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে ২জন নিহত।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২০৮ সময় দর্শন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ক্যাম্প-১৫ ব্লক-সি/১ এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) এবং সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

বুধবার ভোরে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে ৮-১০ জন দুষ্কৃতিকারী ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লক থেকে আনুমানিক ১৫০ ফুট উপরে দুর্গম পাহাড়ের ঢালে আছিয়া বেগমের শেডের সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। গুরুতর আহত আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে তিনিও মারা যান।

তিনি আরও বলেন, ক্যাম্পে অভিযান চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu