1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১২৫ সময় দর্শন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে। তবে রোববার বৃষ্টি কমে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে।

শনিবারঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়। দেশে সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, শনিবার কুমিল্লায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

 

আবহাওয়াবিদ মো. লতিফুল নেওয়াজ কবির বলেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর কারণে সাগর একটু উত্তাল আছে। সমুদ্রবন্দরগুলোতে এখনও কোনো সতর্ক সংকেত আমরা দেইনি। বিকেলের মধ্যে হয়তো এ বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে। ’

তিনি বলেন, আপাতত বৃষ্টি খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। তবে উপকূলীয় খুলনা ও বরিশালের দিকে হয়তো বৃষ্টির প্রবণতা বাড়বে। কারণ লঘুচাপের কাছাকাছি থাকায় মেঘ এসে বৃষ্টি বাড়াতে পারে। আমরা ধারণা করছি সিস্টেমটি ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে ভারতের দিকে উঠে যাবে। আমাদের এদিকে আসার সম্ভাবনা তুলনামূলক কম। এটা হয়তো উপকূলে বৃষ্টি বাড়াতে পারে, এর বেশি কিছু হওয়ার সম্ভাবনা কম।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu