1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

গলাচিপায় ভাইরাল হওয়া ময়লার পুকুর পরিষ্কার করলো বিডি ক্লিন

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬২ সময় দর্শন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই পুকুরের ময়লার স্তূপ পরিষ্কার করেছে বিডিক্লিন সদস্যরা।
শুক্রবার সকালে গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার ৫ নং ওয়ার্ডের হোটেল আল মামুন এর পশ্চিম পাশের পুকুরটি পরিষ্কার করে “বিডি ক্লিন” নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এ সময় গলাচিপা পৌরসভার গাড়ি ব্যবহার করে ময়লা অপসারণ করা হয়েছে। পুকুর পরিষ্কার কার্যক্রমে অংশ গ্রহন করেছে প্রিতম, সজিব, মাহফুজ, রিয়ান, টুম্পা, বিথি সহ ৫০ জন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নব নিবার্চিত চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন নবী, এম এম আসাদুজ্জামান আরিফ, প্রধান শিক্ষক রেদওয়ান তালাল প্রমূখ। সংবাদকর্মীরা সেই আলোচিত পুকুরটি পরিষ্কারের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দেখায়। গলাচিপা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা সহকারী শিক্ষক খবির হোসেন জানান, এই ওয়ার্ডে আমার বাসা। পুকুরের এত ময়লা পরিস্কার করতে আমাকে বলা হলেও আমি নামতাম না। তবে বিডি ক্লিন এর সদস্যদের উদ্দ্যোগে আনন্দ উৎসবমুখর পরিবেশে তারা কাজ করছে। এরা অভিনন্দন পাওয়ার যোগ্য।

এখানে একটি ডাস্টবিনের ব্যবস্থা করলে ভালো হবে। স্থানীয়রা ময়লা আবর্জনা না ফেললে মশামাছি, রোগ জীবানু আর ছড়াবে না। স্থানীয় বাসিন্দা সৌরভ জানান, এখানে একাধিক প্রতিষ্ঠান ও অর্ধশতাধিক বাসা রয়েছে । পুকুরটি পরিস্কার হওয়ায় আমরা অত্যন্ত খুশি এবং ইউএনও মহোদয়কে কি দিয়ে ধন্যবাদ জানাব ভাষা খুজে পাচ্ছি না।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি ভাইরালের পর বিডি ক্লিন এর সহযোগিতায় আমরা পুকুরটি পরিষ্কার করেছি। এরকম আরও অনেক জায়গা আছে যেগুলো পরিষ্কার করা উচিত। জনগনের পক্ষ থেকে ময়লা উৎপাদন কমানো না হয় এবং যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ না হয়, তাহলে এই একদিনের উদ্যোগ কোনো কাজে আসবে না।

মানুষের প্রতি একটাই আহ্বান, ছোট ছোট যুবকরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কিভাবে ময়লা পরিষ্কার করতে হয়।

আমাদের জঞ্জাল, আমাদেরই দায়বদ্ধতা। আবার ময়লা ফেলার
আগে বিবেচনা করবেন যে এটা পরিষ্কার করা ফকতটা কষ্টকর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu