1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

গলাচিপা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৩৪ সময় দর্শন
গলাচিপা উপজেলাকে শতভাগ

পটুয়াখালীর গলাচিপা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ১০টায় সারা দেশে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মোট ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতক জমির উপর নির্মিত ঘরের দলিল ও চাবি হস্তান্তরের ঘোষণা দেন। এ নিয়ে সারা দেশে মোট ২লাখ ৭ হাজার ২৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) অদ্য ১৪০৪ জনসহ মোট ২৭৮১ জন পরিবার এ সুবিধার আওতায় এসেছে। এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বেগম মরিয়ম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। এ ছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, সুবিধাভোগী পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu