1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

গলাচিপায় বিটিএফ স্কুলের শতভাগ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এমপির সংবর্ধনা

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১২৯ সময় দর্শন
গলাচিপায় বিটিএফ স্কুলের শতভাগ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এমপির সংবর্ধনা

আজকের শিশুরাই, আগামীর পৃথিবীর সু-নাগরিক ও দেশের গৌরব অক্ষুন্ন রাখবে। আজ ২০ মার্চ সোমবার বিকেলে উপজেলা প্রশাসন পরিচালিত বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল (বিটিএফ) এর ২০২২ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শতভাগ শিক্ষার্থীদের উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা প্রদান করা হয়।

স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ফুল ও ক্রেস্ট বিতরন করেন ১১৩-পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। মূখ্য সঞ্চালক হিসেবে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ ইউএনও’র সহধর্মীনি ডা: জান্নাতুল নাঈম আইভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন শাহ্, সহকারী পুলিশ সুপার মোর্শেদ তোহা, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু‌ প্রমুখ।

ক্রেস্ট প্রদানের পূর্বে স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের ফুলের পাপড়ি দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মু. খালিদ হোসেন মিলটন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুলের উপাধ্যক্ষ মো: সাইফুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাইসা, জোহিন মহসিন ও অনান্য শিক্ষার্থীরা। সংবর্ধনা শেষে স্কুল কর্তৃপক্ষ, অধ্যক্ষ ও নির্বাহী অফিসার ২০ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

প্রধান অতিথি সংসদ সদস্য এস এম শাহজাদা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আগামীতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
উক্ত অনুষ্ঠানে সকল অভিভাবকসহ সুধীবৃন্দ অংশ নেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu