Dhaka 11:37 am, Wednesday, 10 June 2026

ঢাকা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কত?

২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এ বছর ঢাকা বোর্ডে ৮৭ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন পরীক্ষার্থী ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল ঘোষণা করেন।

গত ৬ নভেম্বরে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন।

যেভাবে ফল জানা যাবে

তিন পদ্ধতিতে প্রতিষ্ঠান-শিক্ষার্থী-অভিভাবকরা ফলাফল জানতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।

এছাড়া, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমসের মাধ্যমেও ফল সংগ্রহ করা যাবে। মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: HSC Dha 123456 2022 Send to 16222)। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

আলিমের ফল পেতে Alim লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনের মাধ্যমে পাওয়া ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের মাধ্যমে ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ঢাকা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কত?

আপডেটের সময় : 02:41:33 pm, Wednesday, 8 February 2023