Dhaka 6:31 am, Sunday, 14 June 2026

ব্রাজিলের কাছে হেরে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দক্ষিণ কোরিয়া কোচের

শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারেনি পাওলো বেন্তোর দক্ষিণ কোরিয়া। নেইমার–রিচার্লিসনদের কাছে হেরেছে ৪-১ গোলে। মূলত ম্যাচের প্রথম ৩৬ মিনিটেই খেলা থেকে ছিটকে যায় কোরিয়া। এই সময়ের মধ্যেই চার গোল হজম করে দক্ষিণ কোরিয়া।

এমন শোচনীয় পরাজয়ের পর দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেন্তো। যদিও ব্রাজিলের কাছে হারার পর হুট করেই পদত্যাগের সিদ্ধান্ত নেননি এই পর্তুগিজ কোচ। তিনি কোরিয়ার প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গত সেপ্টেম্বরেই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এই কোচ।

সংবাদ মাধ্যমকে পাওলো বেন্তো বলেন, ‘আমি শুধু খেলোয়াড় এবং প্রেসিডেন্টকে বিষয়টি জানিয়েছি। সেপ্টেম্বরেই সিদ্ধান্তটি নিয়েছিলাম। তারা যা করেছে, এর জন্য ধন্যবাদ জানাই। চার বছরেরও বেশি সময় ধরে তাদের কোচ হিসেবে থাকতে পেরে আমি সন্তুষ্ট এবং গর্বিত। এখন আমি বিশ্রামে যাচ্ছি, এরপর দেখব কি হয়। ‘

২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন ৫৩ বছর বয়সী পাওলো বেন্তো। বিশ্বকাপের আগে এই পর্তুগীজ কোচের অধীনে ৫৩ ম্যাচের ৩৩টি জিতেছে কোরিয়া। হেরেছে মাত্র ৭টিতে।  বিশ্বকাপে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ে মিশন শুরু হয় দক্ষিণ কোরিয়ার। দ্বিতীয় ম্যাচে ঘানার কাছে ৩-২ গোলে হেরে যায় বেন্তোর দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছিল এশিয়ার এই দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ব্রাজিলের কাছে হেরে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দক্ষিণ কোরিয়া কোচের

আপডেটের সময় : 06:40:42 pm, Tuesday, 6 December 2022