1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

সেনা কল্যাণ ট্রাস্টে চাকরির নামে ভুয়া নিয়োগ: গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৫১ সময় দর্শন

গাজীপুর সেনা কল্যাণ ট্রাস্টের নামে চুক্তিভিত্তিক চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী ২ মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

বুধবার (২৬ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অভিযানে গ্রেপ্তাররা হলেন, রুবেল আহম্মেদ (৩৫), পিতা-মো হাতেম আলী ও মো. হারুন অর রশিদ (৪৩), পিতা-মৃত নওশের আলী।

এসময় তাদের কাছ থেকে ১টি ভুয়া চাকরির বিজ্ঞপ্তি, ২২টি ভুয়া সেনা কল্যাণ ট্রাস্টের নিয়োগপত্র, ১টি মানিব্যাগ, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৫হাজার টাকা উদ্ধার করা হয়।

 

র‍্যাব জানায়, গ্রেপ্তাররা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুর সেনা কল্যাণ ট্রাস্ট এর অধীনে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে আসছে। সুপার ভাইজার পদে ৪২ মাসের চুক্তিভিত্তিক মাসিক বেতন ২২০০০/-টাকা থাকা ও খাওয়া ফ্রির মিথ্যা প্রলোভন দিয়ে চাকরি প্রত্যাশী নিরীহ জনগণের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তারা। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‍্যাব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu